আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজাসহ একজন  গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩১ বোতল ফেনসিডিল, তিন কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজিবাইকসহ চালককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে বগুড়া সদর থানার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আপেল মিয়া (২৭) শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের গণেশপুর পূর্বপাড়া গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোকুল মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী ব্যাটারিচালিত ইজিবাইকের সিট কভারের নিচে সাজিয়ে রাখা ১৩১ বোতল ফেনসিডিলি ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, এ সময় অবৈধভাবে মাদক রাখার দায়ে ইজিবাইকটি জব্দ ও চালক আপেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।