আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ গ্রেফতারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ গ্রেফতারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গলÑকমলগঞ্জ)আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ কে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে গ্রেফতারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজু এর নেতৃত্বে শহরের স্টেশন রোড থেকে মিছিল টি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে হবিগঞ্জ সড়কের ভূমি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজু, সহসভাপতি মো: শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোচ্ছাবির আলী মুন্না, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, উপজেলা সেচ্ছাসেকব দলের আজবায়ক বেলাল আহমদ উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমদ প্রমুখ।

এছাড়াও শ্রীমঙ্গল বিএনপির অপর গ্রæপ সাবেক পৌর মেয়র মো: মহসিন মিয়ার সমর্থীতি গ্রæপের পক্ষ থেকেও পৃথক একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মেয়রের ডাক বাংলা রোডস্থ বাসার সামন থেকে মিছিল টি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন সাবেক পৌর কাউন্সিলর মো: আজাদুর রহমান আজাদ ও বিএনপি নোতা কাজী আব্দুল গফুর।

এছাড়া মিছিলে বিভিন্ন অংঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।