আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়


বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ ওএসপি (বার) এসজিপি উপ-অধিনায়ক ২২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে হলরুমে মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ ওএসপি(বার) এসজিপি উপ-অধিনায়ক ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা কমিটির পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জানানো হয়, মৌলভীবাজার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে। এছাড়াও সভায় সাংবাদিকরা বিগত সরকারে আমলে যারা বিভিন্নভাবে চাঁদাবাজি, চোরাচালানি,জমি দখল,সরকারের রাজস্ব বঞ্চিতসহ অন্যান্য দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং টাকার মালিক হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জনগনের সর্বোচ্চ আস্তা ও বিশ্বাসের ভরসাস্থল সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমেদ, সদস্য সচিব দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও ডেইলি সানের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহদ;.প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক ইনকিলাব স্টাফ রিপোটার এস এম উমেদ আলী, বাংলাভিশন ও দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন,দিপ্ত টিভির জেলা প্রতিনিধি বকশি মিছবাউর রহমান, দৈনিক ইত্তেফাক ও নিই নেশনের জেলা প্রতিনিীধ নজরুর ইসলাম মুহিব, ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস,দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ. দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোটার ও দিপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, সিনিয়র সাংবাদিক দৈনিক নব চেতনা জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যায় যায় দিন জেলা প্রতিনিধি,আব্দুল ওয়াদুদ, দৈনিক কালের কন্ঠ জেলা প্রতিনিধি ,মোঃ সাইফুল ইসলাম,এশিয়ান টিভি প্রতিনিধি.মাহবুবুর রহমান রাহেল, সংবা সারাবেলা জেলা প্রতিনিধি,আব্দুল কাইয়ুম,,জুবায়ের আহমদ, দৈনিক আজকের কাগজ জেলা প্রতিনিধি মুক্তাদির হোসেন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি,মামুন তরফদার প্রমুখ।
এসময় মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ ওএসপি(বার) এসজিপি উপ-অধিনায়ক ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সাংবাদিকরা সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।