আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

 (বগুড়া) প্রতিনিধি: আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার দিনব্যাপী শাজাহানপুরের শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। চোপীনগর ইউনিয়নের প্রায় ৫০০ জন এ মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা গ্রহণ করেন। সংসদের জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। সংসদের জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দারুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, উপজেলা বিএনপি নেতা এমরান হোসেন,আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজুন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র সহ সংসদের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।