আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রোগির সেবায় আন্তরিকতা, ঐক্য ও সহযোগিতা গুরুত্বপূর্ণ———পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির

এমদাদুর রহমান চৌধুরী জিয়া ;

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেছেন, হাসপাতালের সেবা প্রদানকারীদের মধ্যে আন্তরিকতা, ঐক্য এবং সহযোগিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রোগীদের জন্য মানসম্মত সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করে। ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা এবং সকল শ্রেণীর কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করা উচিত। এতে সেবা গ্রহিতারা হাসপাতালের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন করবেন। যদি প্রত্যেক কর্মী সেবা প্রদানের সময় আন্তরিক এবং দায়িত্বশীল হন, তাহলে হাসপাতালের সুনাম বৃদ্ধি পাবে এবং রোগীরা আত্মবিশ্বাসের সঙ্গে সেবা নিতে আসবেন। ডাক্তার, নার্স এবং কর্মকর্তা-কর্মচারী সবাই মিলেই একটি হাসপাতালের সেবাকে কার্যকরী এবং সফল করে তোলে। সবার আন্তরিকতা ও নিষ্ঠায় রোগীরা মানসম্মত সেবা পেয়ে থাকেন। তবে, কখনও কখনও দু’একজনের নেতিবাচক আচারণ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্য করতে পারে। এজন্য প্রয়োজন সবার মধ্যে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখা, যাতে ব্যক্তি বিশেষের আচরণ পুরো প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব না ফেলে। সবার সহযোগিতায় ও সুসংহত প্রয়াসে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখা সম্ভব।
গতকাল (২ নভেম্বর শনিবার) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১১-১৬তম গ্রেড সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মেডিকেল সেমিনার হলে আয়োজিত অবসরে যাওয়া সদস্যবৃন্দের বিদায় সংবর্ধনা ও নবাগত সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসমস্থ কথা বলেন।
কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবুল কাশেম। অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী সদস্যদের হাতে সম্মানা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ এবং নবীন ফুলেল শুভেচ্ছা জানানো হয়।