আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সিলেটে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সিলেটে

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

 এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার নগরীতে আলোচনা সভা, যুব র‌্যালি ও খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়। 

শুক্রবার সকালে সাড়ে ১০টায় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সিলেট কার্যালয়ে আলোচনা সভা, যুব সমাবেশ যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, উপকরণ ও যুব পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর। 

আলোচনা সভা শেষে যুব র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দক্ষিণ সুরমার পিরোজপুর কালভার্ট সংলগ্ন জৈন্তা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।