আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

কমলগঞ্জের লাউয়াছড়া বনে আওয়ামীলীগ নেতার দখলে থাকা বনভূমি উদ্ধার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে  প্রায় ৪ একর জায়গা দখল করে রেখেছিলেন আওয়ামীলীগ নেতা বদরুল আলম জেনার। অবশেষে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৪ একর জায়গা উদ্ধার করেছে বনবিভাগ। গত রোববার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ জন শ্রমিক নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর পশ্চিম পাশে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করে বন বিভাগ।         অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
দখলদার আওয়ামীলীগ নেতা বদরুল আলম জেনার এর কাছ থেকে বন্ধক নিয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুরখান এলাকার শাহ আলম। তিনি জানান, ‘আমি জেনারের কাছ থেকে ৫বছরের লিজ নিয়ে এখানে লেবুর চাষ করেছি। অগ্রিম ২ বছরের ১ লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি। বাকিটা টাকা লেবু বিক্রি ও বিভিন্ন সময় দেওয়া হবে এটা এগ্রিমেন্ট বলা আছে। তিনি বলেন, আমি গরীব মানুষ, লেবু চাষ করেই তা বিক্রি করে আমার সংসার চলে। এখন এত টাকা ধরা খাব কখনো ভাবিনি।
         বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান জানান, আমরা পুলিশী সহযোগিতায় প্রায় ৪ একর বনের জায়গা উদ্ধার করেছি। তবে উদ্ধারের সময় কাউকে পাইনি। কেউ দাবী করতেও আসেনি।
          বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা জায়গাটি উদ্ধার করেছি। এখানে ৪ একরের মতো জায়গা বেদখল হয়েছিল। সেখানে পুরা জায়গায় লেবু গাছ লাগানো ছিল। আমরা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা লাগিয়েছি।