আজ-  ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» শারদীয় দুর্গোৎসব উপলক্ষেকমলগঞ্জে সহ¯্রাধিক চা শ্রমিকের মাঝে ইউপি সদস্য ধনা বাউরির বস্ত্র বিতরণ «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর 

ডিবির অভিযানে ৫ত পিস ইয়াবাসহ আটক ১



শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ রতন পাল (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গলের ধোপারহাট এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় শমশেরগঞ্জ বাজারমুখী ধোপারহাট বাজারের বিসমিল্লাহ টেলিকমের সামনে থেকে রতন পালকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৫শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত রতন পাল মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রামের মৃত গপেশ পালের ছেলে।

এ ঘটনায় আটককৃত রতন পাল এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।