আজ-  ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» বিদ্যমান স্টেডিয়াম ও খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ার উদ্যোগ «» জুড়ীতে অবৈধ করাতকলের দৌরাত্ম্য – নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ «» বগুড়া সান্তাহারে রক্তদহ বিলপাড়ে দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ        «» আগামীকাল শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সান্তাহারে অটোরিকশা সংগঠনের নামে চাঁদাবাজির অভিযোগ «» বগুড়া আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কমলগঞ্জ সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত – ২ আহত- ৩


মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। এক শিশু ও অটোরিকশায় থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
গতকাল বুধবার (৬ নভেম্বর) সকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শ্রীমঙ্গল থেকে সিএনজিচালিত অটোরিকশায় কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় শিক্ষার্থীরা। গাড়ীটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতলা এলাকায় এলে একটি শিশুকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছেন। সেখান থেকে আহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।