আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার জেলা বিএনপি’র কমিটিকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবকদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজার জেলা। 

বৃহস্পতিবার ৭ইনভেম্বর সন্ধ্যায় শহরের কাশিনাথ রোড থেকে আনন্দ মিছিলটি  শুরু করে এম সাইফুর রহমান সড়কে গিয়ে সভার মাধ্যমে শেষ হয়। 

 সভায় সভাপতিত্বে করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ।

উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান,যুগ্ম আহ্বায়ক গাজী জাবেদ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন,যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য শহীদ আহমেদ, শেখ রুহেল, রুহেল আহমেদ,সাবেক ছাত্রনেতা মহসিন বক্ত দিপলু ,জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, জুয়েল আহমেদ,শেখ জুয়েল,সেজিম আহমেদ, মাহফুজুর রহমান মফিজ,শেখ মহসিন মিয়া,সিরাজ মিয়াসহ কুলাউড়া, রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা।

সভায় বক্তাগন সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূনকে আহ্বায়ক, সাবেক সভাপতি নাসের রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে সদস্য করে ৩২ সদস্য আহ্বায়ক  কমিটি গঠন করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।