আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং অন্যতম সদস্য ভিপি মিজানুর রহমান মিজানের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।

এসময় অন্যাদের মধ্যে জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আশিক মোশারফ, পিপি এড. আব্দুল মতিন চৌধুরী, জিপি এডভোকেট মামুনুর রশিদ, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মোঃ হেলু মিয়া, মতিন বখস, বকসি মিছবাহ উর রহমান, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাশ চৌধুরী, এড. বকসি জোবায়ের আহমদ, আবুল কালাম বেলাল, গাজী মারুফ, আনিসুজ্জামান বায়েছ, মাহবুব ইজদানী ইমরান, মনোয়ার আহমেদ রহমান, আব্দুর রহিম রিপন, নাসির উদ্দিন মিঠু, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, জিতু মিয়া, আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও র‌্যালি ও সমাবেশে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির নেতা এড. গোবিন্দ পাল, ডাঃ পরিতোষ দাস গুপ্ত, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারোয়ার মজুমদার ইমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নাসরিন পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের ইছহাক আহমদ চৌধুরী মামমুন, যুবদলের সিরাজুল ইসলাম পিরুন, জেলা শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সালাম আহমদ জিতু, প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ, জেলা মহিলা দলের নেতৃ শ্যামলী সুত্রধর, সুফিয়া আক্তার কলি, জেলা বিএনপি, সকল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, জেলা মহিলা দল, জেলা কৃষক দল, জেলা জাসাস, জেলা জিসাস, জিয়া মঞ্চ সহ জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।