মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহী হামদান সোহান (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই জন আহত হয়।
গতকাল শনিবার (৯ নভেম্বর) সকালে জেলার কশলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদ এর ছেলে সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এ সময় তার আপন ছোট ভাই ও তার এক বন্ধু গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয়রা জানান সকালে হামদান সোহান তার আপন ছোট ভাই ও বন্ধু কে নিয়ে ৩ তিনজন
একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ত্রুতগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয় পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ছবি ২টি
নজরুল ইসলাম মুহিব
মৌলভবিাজার প্রতিনিধি
মৌলভবিাজার ৯ নভেম্ভর/২৪
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটায় কলেজ ছাত্র নিহত। আহত -২
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ৯, ২০২৪, ২:২৮ অপরাহ্ণ • ৬৩ বার পঠিত






