আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষদ সহায়তা প্রদান


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে প্রাক্তন রোভার স্কাউটবৃন্দের আয়োজনে সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে ১৩তম ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষদ সহায়তা প্রদান করা হয়েছে ১৩নং পানিউমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ সকাল ৯-থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষদ সহায়তা প্রদান করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- রংধনুর সাতরং, কেন্দ্র বিন্দু মুক্ত স্কাউট মহাদল ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম সভাপতি ও প্রাক্তন রোভার মোঃ ইকবাল হোসেন পাবেল ও সোহেল রানা ও রুমন আহমেদ এর যৌত পরিচালনায় এবং মৌলভীবাজার জেলা রোভারের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ উজ্জল এর তত্ত্বাবধানে উক্ত ক্যাম্পে ১৫ জনের স্বেচ্ছাসেবক দল কাজ করেন। প্রাক্তন রোভারবৃন্দ, কেন্দ্রবিন্দু মুক্ত স্কাউট মহাদলের সদস্যবৃন্দ, রংধনুর সাতরং এর সদস্যবৃন্দসহ স্থানীয় এলাকার স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। দিন ব্যাপী ক্যাম্পে প্রায় ৪৬৭ জন নারী-পুরুষ এবং ১৮০ জন শিশুকে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও ঔষধ সহায়তা দেওয়া হয়। এ সময় কাজী মহসীন, সোহাগ আহমেদ, কাজী কাওছার, মোহাম্মদ সাদেক ক্যাম্প পরিদর্শন করেন। চিকিৎসা সেবা প্রদান করেন- ডা: কাজী দেলোয়ার আহমেদ (ডি.এম.এফ) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল। ডা: মিলয় দে সৌকত (ডি.এম.এফ) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল। ডা: মুনমুন চৌধুরী (ডি.এম.এফ) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল।