আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয়  আদা চাষ করে ভাগ্য বদলেছে জাকারিয়ার

## (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আদা চাষে সফল হয়েছেন কৃষক মওলানা মো. জাকারিয়া হোসেন। অন্যান্য যেকোনো ফসলের চেয়ে আদা চাষ অধিক লাভজনক বলে জানান তিনি। শিবরামপুর গ্রামের কৃষক আদা চাষী মওলানা জাকারিয়া হোসেন জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে গত বছর তিনি ১৩ শতক জমিতে আদা চাষ করে প্রায় ১ লক্ষ টাকা লাভ করেছেন। তিনি এবারও ১৩ শতক জমিতে আদা চাষ করেছেন। এ আদা চাষ করতে তার ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পরিমাণ জমি থেকে তার ১ লক্ষ ২০ হাজার টাকার আদা বিক্রি হবে বলে আশা করছেন তিনি। উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ বলেন, এ উপজেলায় মসলা জাতীয় ফসল আদা চাষে কৃষকদের বিভিন্ন ধরণের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।