আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁ রাণীনগরে সাংবাদিকের উপর হামলা

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের রাণীনগর প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টা নাগাদ উপজেলার হরিশপুর এলাকায় এঘটনা ঘটে। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সাংবাদিক আহাদ উপজেলার হরিশপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে। চিকিৎসাধীন আহত সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ জানান,এলাকায় পার্টনারে তার ডিশ-ইন্টারনেটের ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে কে বা কাহারা ডিস-ইন্টারনেটের তার কেটে দেয়। এঘটনার প্রতিবাদ করেন তিনি। এঘটনার জের ধরে বুধবার সকাল অনুমান ৭টা নাগাদ বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে হরিশপুর মোড়ে পৌছলে পূর্ব থেকে অবস্থানরত নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের পার-বাঁকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তুহিন হোসেনের (২৬) নেতৃত্রে হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদম মারধর করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে আহাদকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শাহরুখ হোসেন আহাদ। তবে তুহিনের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় যারাই জড়িত থাক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে সাংবাদিক আহাদের উপর হামলার খবর ছড়িয়ে পরলে রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন ও সহ-সভাপতি কাজী আনিছুর রহমানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ,উপজেরা প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক আব্দুল মালেক ও সুকুমল কুমার প্রামানিক,প্রেসক্লাব রাণীনগরের সাধারণ সম্পাদক আব্দুর রউফ রিপনসহ রাণীনগর উপজেলা এবং নওগাঁ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।