আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ধুনটে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়ি

# রাবেয়া সুলতানা,, ( বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার ধুনটে কৃষকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে চারটি ঘর ও ঘরে থাকা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ১৮/২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই কৃষক পরিবারের। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ১২ নভেম্বর সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে মিন্টু প্রামানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। উপজেলা শহর হতে ঘটনাস্থলে দূরে হওয়ার ফলে ফায়ার সার্ভিস দল পৌঁছাতে দেরি হওয়ায় সময়মত আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অনেকে। এ বিষয়ে বগুড়া ধুনট ফায়ার ষ্টেশন ইনচার্জ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।