আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জ উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে অধ্যক্ষ মো. মাসুক মিয়া আমীর নির্বাচিত হন। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে পুনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন এড. মো. কামরুল ইসলাম।
গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও এড. কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর ও সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী মনোনীত করা হয়েছেন।
এছাড়াও কর্মপরিষদ সদস্যবৃন্দ হলেন- মাওলানা আব্দুস সালাম, মাওলানা বাহার আলী, আব্দুল হাই, মাইনুল ইসলাম, মাওলানা সোলাইমান আহমদ, মাসুদ আহমদ ও মজলিশে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন- মাওলানা আব্দুল মছব্বির, মাওলানা সোয়েব আহমদ, এবাদুর রহমান।