আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গোয়াইনঘাটের ডৌবাড়িতে ছাত্র জমিয়তের উলামায়ে দেওবন্দ কনফারেন্স অনুষ্ঠিত 

★

ছাত্র জমিয়ত বাংলাদেশ ৯নং ডৌবাড়ি ইউনিয়নের  (গোয়াইনঘাট) উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরষ্কার বিতরণী ও উলামায়ে দেওবন্দ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় স্থানীয় নিহাইন বাজারে সংগঠনের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদের পরিচালনায় উলামায়ে দেওবন্দ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী। 

তিনি বলেন, দেওবন্দিয়ত একটি আদর্শ ও নিরব বিপ্লবের নাম। বিশ্বের চতুরদিকে দেওবন্দী ধারার উলামায়ে কেরামরা ইসলামের রক্ষণাবেক্ষণের কাজ করে যাচ্ছেন, সঠিক ইসলাম চর্চা করে যাচ্ছেন। বিভিন্ন বাতিল অপশক্তিরা যে রূপেই আসে না কেনো, উলামায়ে দেওবন্দ চিহ্নিত করতে পারেন সহজে। 

বক্তব্য রাখেন জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, গোয়াইনঘাট জমিয়তের সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, গোয়াইনঘাটের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,বাহা উদ্দিন বাহার, ইউসুফ আলী, ইমদাদুর রহমান, মাওলানা মুজাম্মিল, আব্দুল হান্নান, আব্দুল করিম দিলদার, ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন, হাফিজ সুহাইল, আবু তালহা তোফায়েল, হাফিজ এহসান উল্লাহ, ইকরামুল হক জাবের, আব্দুল্লাহ মাহফুজ ও তারেক মনোয়ার। বিজ্ঞপ্তি।