আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে কাশেম বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনদের মামলা দিয়ে হয়রানী


মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগরে কাশেম বাজার (মধুর দোকান) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনদের মামলা দিয়ে হয়রানী করা অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তেশ্বর দাস মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন করেছেন গত ১৬ নভেম্বর রাতে। লিখিত বক্তব্য তিনি জানান- গত ৮ আগষ্ট স্থানীয় কাশেম বাজার (মধুর দোকান)- লোকনাথ গ্রোসারী সপ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুঠপাট করা হয়। এ ঘটনায় মহেশ লাল দাস বাদী হয়ে পিন্টু সুলতান (৫০)সহ ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০জনকে আসামী করে দ্রুত বিচার (সিআর মামলা নং-০৪/২০২৪, তারিখ : ইং) মামলা দায়ের করেন। অপরদিকে- গত ৯ আগস্ট কাশেম বাজার (মধুর দোকান) হামলা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় মো: টিপু সুলতান, পিন্টু সুলতানগংদের আসামী করে (মামলা নং-০৪/২০২৪ইং, তারিখ : ১৫/০৮/২০২৪ইং) মামলা দায়ের করা হয়। পুলিশ ও র‌্যাব অভিযান পরিচালনা করে পিন্টু সুলতানগংদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। একাধিক আসামী জামিনে মুক্ত হয়ে উক্ত মামলার বাদীসহ স্বাক্ষীদের হুমকি প্রদান করছেন। তাদের ভয়ে নিরাপত্তাহীনতা ভুগছেন বলে অভিযোগ করেন। মুক্তেশ্বর দাস আরো বলেন- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুঠপাট এবং চেয়ারম্যান ছানা-কে হত্যা মামলার আসামীরা উক্ত মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মামলার বাদী ও স্বাক্ষীদের বাড়ী-ঘর ছাড়া করতেই গত ১৫ নভেম্বর রাজনগর থানায় মহেশ লাল দাসসহ ১৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫/২৬জন-কে আসামী করে ( মামলা নং-০৭, তারিখ : ১৫/১১/২০২৪ইং) দায়ের করা হয়েছে। তিনি উক্ত মামলাসহ সমুহ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবী করেন।