আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নবীগঞ্জে সাংবাদিক মিজানুর রহমান সোহেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার ডেইলি বাংলাদেশ পোস্টের সাবেক প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের বাণী ডটকম এর সম্পাদক মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুরাদ আহমদ, সিনিয়র সাংবাদিক আবু তালেব, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ প্রেসক্লাবের নবাগত সদস্য শাহরিয়ার আহমদ শাওন, মোঃ আলাল মিয়া, জুয়েল আহমদ, সাগর আহমদ প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের সাথে নানা স্মৃতি তুলে ধরেন। পরে মিলাদ মাহফিল ও মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহদী হাসান ও হাফেজ তারেক আহমদ।

উল্লেখ্য, সাংবাদিক মিজানুর রহমান সোহেল ২০১৯ সালের ১৫ নভেম্বর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।