আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার-০৩

শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার::

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত আরামবাগ ‌এলাকার চিহ্নিত মাদক সম্রাট সাগর রবিদাসের বসত ঘর থেকে মাদক ও নগদ টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা যায়,  গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পলাতক সাগর রবিদাস এর পরিবারের লোকজন। তারা অনেক আগে থেকেই পারিবারিক ভাবেই এই মাদক কারবারের সহযোগিতা করে আসছেন। আর গ্রেফতারকৃতরা হলেন, ১. স্বপন রবিদাস (২৭) পিতা-মৃত দশরত রবিদাস, ২. ময়না রবিদাস (৬০),  স্বামী-মৃত দশরত রবিদাস, ৩. মমতা রানী দাস (২৪), পিতা-মৃত দশরত রবিদাস।

সূত্র আরো জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে  ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, যার বাজার মূল্য ৫০০/-(পাঁচশত) টাকা ও গাঁজা বিক্রয়ের নগদ ৩৫,৯৬১/-(পঁয়ত্রিশ হাজার নয়শত একষট্টি) টাকা জব্দ করা হয়। 

আর গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।