আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় এক যুবকের আত্মহত্যার বিষয়ে চলছে :  নানান  জল্পনা কল্পনা   

                                                  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর ৫ টার দিকে বগুড়া শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এঘটনা ঘটে। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালিতে এসিআই কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত জানান। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নোয়াখালিতে কর্মরত থাকা অবস্থায় তিনি নিখোঁজ হন। এঘটনা পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। মঙ্গলবার সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় এক ব্যক্তি ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। অনুসন্ধানে জানাযায় মামুনুর রশিদ সোমবার বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০ টার দিকে তিনি বের হয়ে যান। রাত ১২ টার দিকে হোটেলে ফিরে আসেন। ভোর ৪ টার দিকে তিনি আবারো হোটেল থেকে বের হন। ওসি জানান টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা জানান, সোমবার রাত ১০ টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারো হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। বগুড়া সদর থানার ওসি আরো জানান মরদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।প্রাথমিক ভাবে জানাগেছে স্ত্রীর সাথে মামুনুর রশিদের দাম্পত্য কলহ চলছিল।এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।