আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

( বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার সোনাতলায় একমাত্র ছেলে আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামে এ ঘটনা ঘটে। গত শনিবার দুপুরে উপজেলার উত্তর করমজা গ্রামে জনৈক জামশেদ আলীর জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল আব্দুল মান্নান। এ সময় অসাবধানবশত পাওয়ার টিলারটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আব্দুল মান্নান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাতে আব্দুল মান্নান মারা যায়। এ সংবাদ পেয়ে তার বৃদ্ধ মা আমিনা বেগম (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৮ নভেম্বর) সকালে মারা যায়। আমিনা বেগম উপজেলার হাসরাজ গ্রামের মৃত হবিবর রহমান হবু সর্দারের স্ত্রী। মা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নামে ওই এলাকায়। সোমবার বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়।