আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে দু’দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু’দিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে দু’দিন ব্যাপী মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা মো: আবু তালেব।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন  ও সচেতন নাগরিক কমিটির (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর সভাপতিত্বে ও সনাক সদস্য কাজী আসমা সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন ও শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি গীতা গোস্বামী। মেলায় স্বাস্থ্য বিষয়ক গণশুনানিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী।

মেলায় সরকারি সেবা প্রদানকারী প্রায় ৩৪টি প্রতিষ্ঠান তাদের তথ্য নিয়ে অংশগ্রহণ করে। এছাড়াও মেলায় কুইজ, বিতর্ক, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও মেলা দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।