আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় সুমন হত্যা মামলার প্রধান আসামী পুলিশের হাতে গ্রেপ্তার

(নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় আলোচিত সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল ইসলামকে তথ্য প্রযুক্তির সহযোগীতায় পত্নীতলা থানা পুলিশ গাজীপুরের কোনাবাড়ী এলাকা হতে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত রবিবার রাতে নজিপুর বাসস্ট্যান্ড সিএন্ডবি মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট এর স্বত্বাধিকারী এবং নজিপুর সরকারি কলেজের ডিগ্রী ৪র্থ বর্ষের ছাত্র মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে ব্যবসায়ী সুমনকে নাদৌড় গ্রামীণ সড়কের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করলে পত্নীতলা থানা পুলিশ সুমনের মৃত দেহ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত সুমনের বোন মৌসুমী বাদী হয়ে নজিপুর বাসস্ট্যান্ড সিএন্ডবি মসজিদ মার্কেটের ব্যবসায়ী বুলবুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরো ৯/১০জনকে আসামী করে পত্নীতলা থানায় গত ১৮/১১/২০২৪ তারিখে মামলা দায়ের করলে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এস.আই আব্দুর রহমান ও এস.আই সুব্রর্ত কুমার ঘোষ সহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহযোগীতায় বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল ইসলামকে আটক করে নওগাঁ পুলিশ সুপার ও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ অন্তে উক্ত বুলবুল ইসলামকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং উক্ত হত্যা মামলার পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান জানান।