আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারী বন্ধ রেখে শ্রমিকের পেটে আঘাত করা হচ্ছে: শায়খুল হাদীস আতাউর রহমান 

*

যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত উৎমা,ভোলাগঞ্জ, বিছনাকান্দি,জাফলং সহ সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে স্থানীয় চরার বাজারে আয়োজিত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

২১ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও আব্দুল্লাহ হুসাইন এর সভাপতিত্বে  এবং মাওলানা আশরাফুল হাসান ও মাওলানা জুবায়ের আহমদ – এর যৌথ পরিচালনায় 

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী।

তিনি তার বক্তব্যে বলেন, পরিবেশের দোহাই দিয়ে সিলেটের পাথর কোয়ারী বন্ধ রেখে মানুষের সাথে মসকারা করা হচ্ছে। উৎমা,বিছনাকান্দি, ভোলাগঞ্জ, জাফলং সহ সিলেটের মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাই অতিদ্রুত সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়া হোক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল গণি, মাওলানা আব্দুন নুর, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ, মাওলানা দিলাওয়ার হোসাইন, মাওলানা হিফজুর রহমান, সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফুল হাসান, যুব জমিয়ত উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রুহুল আমিন সিরাজী, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা খলিল উল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।