আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরীর পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়া পরিদর্শন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়ায় ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের বাড়িতে সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী সহ বেশ কয়েকজন সমাজসেবক পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়া ও শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমিতে গীতা ক্লাস পরিদর্শন করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টায় পরিদর্শন পরবর্তী ভগবতীয় আলোচনা সভায় ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ডাঃ রাধা কান্ত দাশ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক গীতা পাঠক বিশ্বজিৎ দেব, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অভিনাশ দেব বেনু, সমাজসেবক তপন দেব, সমাজসেবক বাবুল দেব, গীতা পাঠক রবিলাল বর্ধন, সমাজকর্মী মনতোষ দাশ, বাউলশিল্পী বিনয় দেবনাথ, সমাজসেবক রাজন বৈদ্য, গীতা পাঠক নিতাই দাশ, ভগবত একাডেমির অধ্যক্ষ শ্যামল ধর, কির্তনিয়া বকুল দেব, দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।

পরিদর্শনকালে ভাগবতীয় গীতা ক্লাসের ছোট বাচ্চারা গীতার বিভিন্ন স্লোক অনুবাদ সহ অথিতিদের শুনান। পরে অতিথিরা জপমালা স্তম্ভ প্রদক্ষিণ ও ভজন কির্তন দর্শন করেন। বেলা ২টায় প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

শুরুতে প্রধান অতিথিকে মাল্য দান করে বরণ করেন গীতা স্কুলের পুস্পবতি, সৃষ্টি, চৈতি, প্রিয়ম, অভিষেক, সিনথিয়া, রাজ, আনন্দ প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী তাঁর বক্তব্যে মন্দিরের উপস্থিত ভক্তবৃন্দ ও শিক্ষার্থীদের জ্ঞানগর্বমুলক আলোচনা সহ মন্দিরের সার্বিক উন্নয়নে তার সহযোগীতার হাত সর্বদা উন্মুক্ত থাকবে বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন।

এসময় মদন মোহন আখড়ায় শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমির শিক্ষার্থীবৃন্দ এবং দায়িত্বরতরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ফরেস্টার চাম্পা লাল বৈদ্য আগত অতিথিদের অভিনন্দন জানিয়ে সকলের সার্বিক কল্যাণ কামনা করে মিষ্টি মুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।