মশাহিদ আহমদ, মৌলভীবাজার : শ্রীমঙ্গলে রেলষ্টেশন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ
হিসাবে কৃষকদলের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক
তারেক রহমান এর নির্দেশে জাতীয়তাবাদী কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে গত ২০
নভেম্বর বিকালে এ বিশাল সমাবেশ অনুষ্টিত হয়। শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ
মোস্তাকীন আলীর সভাপতিত্বে ও কৃষকদলের নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত
সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহŸায়ক ও সাবেক
পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা
বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি) মিজান, মুহিতুর রহমান হেলাল,
মৌলভীবাজার জেলা কৃষকদলের আহŸায়ক মো: শামিম আহমদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল
করিম ইমানী, সদস্য সচিব মোঃ মোনাহিম কবির, কুলাউড়া কৃষক দলের সভাপতি সোয়েব
আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা কৃষক দলের সভাপতি কাওছার আহমদ, রাজনগর কৃষকদল সাধারণ
সম্পাদক আব্দুল আতিক, শ্রীমঙ্গল কৃষক দল সদস্য সচিব মো: তাজু, কমলগঞ্জ উপজেলা কৃষকদল
আহবায়ক মোবাশ্বির আহমদ প্রমুখ। শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ মোস্তাকীন
আলীসহ অন্যান্য নেতৃবৃন্দরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করে নেন।
শ্রীমঙ্গলে কৃষকদলের মহাসমাবেশঅনুষ্ঠিত
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ২২, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ • ২২ বার পঠিত






