আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা ২০২৪ শুরু হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, সদর উপজেল কৃষি অফিসার নাগিব মাহফুজ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। পরে সদর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন কেটাগরিতে ৩২টি স্টল স্থান পেয়েছে। ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সর্বস্থরের মানুষের জন্য মেলস উম্মুক্ত থাকবে।