আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর কনসার্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত পৌণে ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজের মূল গেইটের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম মেহেদী হাসান। তিনি মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন। নিহত মেহেদীর চাচাতো ভাই রিয়াজুদ্দিন বলেন, আমরা কয়েকজন কলেজের কনসার্ট দেখতে গেছিলাম। কলেজের গেইটের বাইরে কয়েকজন যুবকের সাথে মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় ওই যুবকদের একজন মেহেদীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান। আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। এ বিষয়ে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা জানান পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।