আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে পূবালী ব্যাংকের ইসলামী কর্ণার উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ ও শমশেরনগর শাখায় পূবালী ব্যাংক পিএলসি’র ‘ইসলামী কর্ণার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ শাখায় ও বিকালে শমশেরনগর শাখায় ইসলামী কর্ণার উদ্বোধন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ফিতা ও কেক কেটে পূবালী ব্যাংক কমলগঞ্জ ও শমশেরনগর শাখার অভ্যন্তরে ইসলামী কর্ণার এর উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেটস্থ সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক মৌলভীবাজারস্থ আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, শাখা ব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় পূবালী ব্যাংক পিএলসি কমলগঞ্জ ও শমশেরনগর শাখায় ইসলামী কর্ণারের উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক ইসলামী কর্ণারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহকরা ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।’