আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশের আয়োজনে গত শুক্রবার  (২৯ নভেম্বর)  সকালে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ডিআইজি মো: আলমগীর রহমান।  বগুড়া জেলা পুলিশ সুপার  মোঃ জেদান আল মুসা, পিপিএম এর  উক্ত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। উক্ত 

মতবিনিময় সভায় প্রধান অতিথি মহোদয় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন। পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান।

প্রত্যাশিত মাত্রায় জনসাধারণকে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন  মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক),  মোঃ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়া, সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ সহ বিভিন্ন ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।