আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে ৩২ দল নিয়ে শুরু হওয়া রেমিট্যান্সযোদ্ধা উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩২ দল নিয়ে শুরু হওয়া রেমিট্যান্সযোদ্ধা উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-১) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় আল রাজী ফাইটার্সকে ১৮ রানে হারিয়ে ভানুগাছ ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়।
প্রথমেই টসে জিতে ব্যাট নিয়ে মাঠে নামে ভানুগাছ ইউনাইটেড ক্লাব। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে ভানুগাছ ইউনাইটেড ক্লাব। মধ্যাহ্ন বিরতির পর ২১৫ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে মাঠে নামে আল রাজী ফাইটার্স কমলগঞ্জ।
শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে এবং ভানুগাছ ইউনাইটেড ১৮ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলের ব্যাটসম্যান ইয়াছিন ৬৭ রান ও ২ উইকেট লাভ করে ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্ণামেন্টে ম্যান অবদ্যা সিরিজ নির্বাচিত হয় ভানুগাছ ইউনাইটেড এর রাজু। টূর্নামেন্ট সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় আল রাজী ফাইটার্স ক্লাবের হেলিকপ্টার বাবলু। সেরা বোলার নির্বাচিত হয়ে একই দলের রকেট সুমন।

খেলা শেষে প্রধান অতিথি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী সভাপতিত্বে ও টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. মোবারক হোসেন লোপ্পার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের পরিচালক ইকরাম রানা ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর  মীর এম এ ছালাম।

চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানী চ্যাম্পিয়ন ট্রফি ও রানার প্রদান করা হয়।

গত অক্টোবর মাসে শুরু হওয়া এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৩২টি টিম এ টুনামেন্ট অংশগ্রহণ করে।