আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে মোঃ নাসিম হোসাইন এর সুস্থতা কামনায় জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সাবেক সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ নাসিম হোসাইন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) বাদ যোহর সিলেট নগরীর কালীঘাটস্থ হযরত শাহ্চট্ট রহ. জামে মসজিদে সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেষক গ্রুপের পক্ষ থেকে মোঃ নাসিম হোসাইন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং মুসল্লীরা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির জানান, গ্রুপের সাবেক সভাপতি মোঃ নাসিম হোসাইন অসুস্থ অবস্থায় সিলেট মাউন্ট এডোরা ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করছি।