আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের নগদ অর্থ বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে সেচ্ছাসেবী সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের ৩৭তম কিস্তি ও নগদ অর্থ প্রদানের ৮ম কিস্তি বিতরণ করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ এর বড়কাপনস্থ বাসভবনে গরীব অসহায় সুবিধাভোগী মানুষের মাঝে ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের ৩৭তম কিস্তি ও নগদ অর্থ প্রদানের ৮ম কিস্তি বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনায় এসময় বৃটেন প্রবাসী মোঃ রফিক উল্লাহ, সমাজসেবক মোঃ সুমন আহমদ, ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মাদ, নির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম, নাদিম মোহাম্মদ সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় মায়মুরব্বি ও যুবসমাজ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ মাসুদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে বিগত ৩ বছর ধরে প্রতি ইংরেজি মাসের পহেলা তারিখ নিয়মিত মাসিক অনুদান বিতরণ করে আসছে। ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং সুবিধাভোগীদের সদয় সম্মতির প্রেক্ষিতে বিগত মে মাস (২০২৪ইং) থেকে খাদ্যসামগ্রী বিতরণের পরিবর্তে প্রতি মাসে লটারির মাধ্যমে ৮জনকে দশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা নগদ বিতরণ করা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১ ডিসেম্বর) মাসিক অনুদানের ৩৭তম এবং নগদ অর্থ প্রদানের ৮ম কিস্তি বিতরণ করা হয়।

এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র, করোনাকালীন ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ, তীব্র গরমে যানবাহন এবং পথচারীদের মাঝে হালকা খাবার ও ঠান্ডা শরবত বিতরণ, রমাদ্বান মাসে ইফতার সামগ্রী বিতরণ, দুই ঈদে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ, শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্টে শিক্ষা ও আনন্দ সফর, খেলাধুলা সহ সামাজিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া ও উন্নয়নমূলক এবং উৎসাহ উদ্দীপনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা ইতিমধ্যে সমাজের বিভিন্ন মহলে ব্যাপক প্রসংশা কুঁড়িয়েছে।