আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অবৈধভাবে কয়েল উৎপাদন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

( বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় অবৈধভাবে কয়েল উৎপাদন ও বিক্রির অপরাধে এস.এম.আর. কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর রোডে অবস্থিত এস.এম.আর. কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ নামে একটি কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদিত প্যাকেট ব্যবহার না করে অন্য মোড়ক ব্যবহার করে ক্রেতা সাধারণকে প্রতারিত করছে। প্রতিষ্ঠানের পণ্যে বিএসটিআইয়ের লোগো দেখা যায়। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। এ ছাড়া অনুমোদন ছাড়াই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পিএইচ নাম্বার ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। মোহাম্মদ মেহেদী হাসান আরো জানান, এসব অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী এস.এম.আর. কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করে।