আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

চলমান পরিস্থিতি নিয়ে কমলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
চলমান পরিস্থিতি নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। গত সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জ থানার কনফারেন্স রুমে এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মো. আনিসুর রহমান।
দেশের সম্প্রীতি নষ্টকারীদের ফাঁদে পা দিয়ে কমলগঞ্জে দীর্ঘদিনের ধরে রাখা সম্প্রীতি যেকোন উপায়ে রক্ষা করতে হবে জানিয়ে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কিছু লোকের ইন্ধনে শান্তির উপজেলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ফেসবুকে উস্কানী দিচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক করার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবী জানানো হয়। সভায় ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানানো হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা কমলগঞ্জের সকল ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। সকলে মিলে একসাথে কাজ করলে কমলগঞ্জে সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকবে।