আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে প্রবাসী পরিবারকে মোবাইল ফোনে হুমকি ধামকি -থানায় অভিযোগ

দীপ্তনিউজ

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামে লন্ডন প্রবাসী মোবারক হোসেনের পরিবারের লোকজনসহ রোজিনা ইয়াছমিন জানান তাদের কাছে ৫ লক্ষ টাকার দাবী করে হুমকি দামকি মারপিট বাড়ির কাজ বন্ধ করে গেইটে তালা । এঘটনায় ৩ জনের নাম উল্লেখ পুর্বক গত ২৯ নভেম্বর মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসীর মাতা রোজিনা ইয়াছমিন। অভিযুক্তরা হলেন একই এলাকার আহাদ মিয়া, পলাশ মিয়া,শিমুল মিয়া, সর্ব পিতা-অনোয়ার মিয়া। লিখিত অভিযোগে উল্লেখ করেন গত ২৯ নভেম্বর সকাল ১১টায়
মৌজা: নিতেশ্বর, জে এল নং-১৭৭, খতিয়ান নং-১২৮৮, দাগ নং-৫০৫, ৫১২ জমির পরিমান ২১ শতক বাড়ী রকম ভূমিতে ছেলের কষ্টার্জিত টাকা দিয়ে বাসা নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় বিবাদীরা এসে বাধা বিপত্তি দিয়ে কাজের লোকসহ
রোজিনা ইয়াসমিনকে মারধর করে মালামাল লুট করেন। পরে বিবাদীরা ভূমির বাউন্ডারি গেইটে জোরপূর্বক তালা ঝুলিয়ে দিয়ে ৫ লক্ষ টাকা চাদা না দিলে এখানে কোন রকম কাজ করা যাবেনা মর্মে খুন গুমের হুমকি ধমকি প্রদান করে চলিয়া যায় জানান রোজিনা ইয়াসমিন । নিরুপায় হয়ে প্রবাসী পরিবার মৌলভীবাজার সদর মডেল থানার দারস্থ হলে ঘটনাস্থলে পুলিশ এসে গেইটের তালা খোলে দেন। এর পর থেকে প্রবাসী পরিবার নিরপিত্তাহীনতায় ভুগতেছেন বলে জানান,তারা প্রশাসনের কাছে সু বিচার প্রার্থনা করেন।

এব্যপারে মৌলভীবাজার সদর মডেল থানার এস আই বাতেন বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।