আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার, টয়লেট চেয়ার, কর্ণার চেয়ার ও ফৌল্ডিংওয়াকার বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষত বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেব নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সমাজসেবা বিভাগের সককারী পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়, ব্রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিবাবক আব্দুর রউফ, এনডিডি ও অটিজম সেবা দান কেন্দ্রের ডাঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।

প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়।

আলোচনা শেষে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে ৬৫টি হুইল চেয়ার, ৩টি টয়লেট চেয়ার, ৩টি কর্ণার চেয়ার ও ৩টি ফৌল্ডিংওয়াকার বিতরণ করেন অতিথিরা।