আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরের তারাপাশায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশায় সন্ত্রাসী সংগঠন ইসকনের মসজিদে হামলা ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার তারাপাশা বাজারে তারাপাশা কলেজের ছাত্র প্রতিনিধির উদ্যোগে সন্ত্রাসী ইসকন কর্তৃক মসজিদে হামলা ও আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্র প্রতিনিধি ও মুসলিম জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তারাপাশা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও জাকির হোসেন শাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ওলীউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধি ফজলে রাব্বি খান, হাসানুল বান্না সজিব, সাজু আহমদ, আব্দুল মুমিন, মিনহাজুর ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, এটিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই উগ্রবাদী কার্যক্রম বা ষড়যন্ত্র বরদাস্ত করা যাবে না বলেও হুশিয়ারী দেন বক্তারা।