আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় নয়াবাজারে পতনঊষার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব।
সমাজকর্মী শাহাজাহান আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার শওকত আহমদ, সমাজসেবক মাহমুদুর রহমান বাদশা, সমাজসেবক জুনেদ আহমদ, সমাজসেবক শামসুল ইসলাম লিয়াকত প্রমুখ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি হেলাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাচ্চু খানসহ আরো অনেকে।
আলোচনা সভার শুরুতেই নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।