আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

( বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ায় ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসাপাতাল মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়ড়া উড়িয়ে উদ্যোক্তা মেলার দ্বার উন্মোচন করেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জেদান আল মূসা, সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহ-সভাপতি কবীর আহম্মেদ। অতিথিদের বক্তব্য শেষে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। এ সময় তারা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের খোঁজ নেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন। মেলায় সর্বমোট ৭৫টি স্টল রয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডার ও খাবার দোকান রয়েছে। এই জেলায় প্রবেশের জন্য কোন টিকিট কাটবে হবে না ক্রেতাদের। মেলাটি আজ ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।