আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সামাজিক সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর তিন কলেজ কমিটি অনুমোদন

সালেহ আহমদ (স’লিপক):

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান সৌরভ এর যৌথ স্বাক্ষরিত প্যাডে তিনটি কলেজ কমিটি অনুমোদন করা হয়েছে।

মৌলভীবাজার সরকারি কলেজ, সৈয়দ শাহ্ মোস্তফা ডিগ্রি কলেজ ও কাশিনাথ আলাউদ্দিন কলেজ ত্রয়ের ২০২৪-২০২৫ সেশনে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়।

ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদকে সভাপতি ও রকি মিয়াকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার সরকারি কলেজের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি, জীবান আহমদকে সভাপতি ও রাকিব হোসেন ইমনকে সাধারণ সম্পাদক করে সৈয়দ শাহ্ মোস্তফা ডিগ্রি কলেজের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি এবং কয়ছর আহমদকে সভাপতি ও রাফিন আহমদকে সাধারণ সম্পাদক করে কাশিনাথ আলাউদ্দিন কলেজের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন অনুমোদন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইহাম মোজাহিদ জানান, স্পন্দন মৌলভীবাজার প্রতিষ্ঠার পর থেকেই জেলায় ব্যাপী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে থাকি। সাধারণ শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি সামাজিক সেবামূলক কাজে উৎসাহিত হয়, সে লক্ষ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করে থাকি। এরই অংশ হিসেবে ২০২৪-২৫ সালের কমিটিও আমরা গঠন করেছি। আমরা আশাকরি আমাদের জেলা মৌলভীবাজারকে একটি আদর্শ জেলা হিসেবে জাতির সামনে তোলে ধরতে আমরা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাব। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ২০১৭ইং সালে প্রতিষ্ঠার পর থেকে মৌলভীবাজার জেলায় শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন স্পন্দন। মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়ন ও শিক্ষা বিভাগের উন্নয়নে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি।