আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের মণিপুরী নটপালা কীর্তনের শিল্পী অজা লক্ষ্মীন সিংহ এর পরলোক গমন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর ঝাপেরগাঁও গ্রামের কৃর্তী সন্তান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কৃর্তীপুরুষ বাংলাদেশ-ভারতের জনপ্রিয় নটপালা কীর্তনের শিল্পী (ইসালপা) অজা শ্রী লক্ষ্মীন সিংহ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর ৫টায় নিজ বাড়িতে ইহধাম ত্যাগ করে পরলোক গমন করেছেন।

তার প্রয়াণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে শোকের ছায়া নেমে আসে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারাল গ্যালারীর পক্ষ থেকে প্রয়াত অজা শ্রী লক্ষ্মীন সিংহ এর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তার আত্মা বৈকুন্ঠে প্রভুর চরনে সেবা করে থাকুক এই প্রার্থনা করা হয়