০৮ ডিসেম্বর ২০২৪
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: ১৯তম দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা !
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষ্যেটিআইবির নিয়মিত আয়োজন ১৯তম দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাগণ, কার্টুন প্রতিযোগিতার বিচারকবৃন্দ ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের সময়সূচি ও স্থান-
তারিখ: ০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার
সময়: বিকাল ০৩:০০টা
স্থান: উদয়পদ্ম (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন)
২৭ (পুরাতন) ধানমন্ডি, ঢাকা
টিআইবি আয়োজিত অনুষ্ঠানের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও ক্যামেরাপার্সন প্রেরণের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি।
টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ !
গণমাধ্যম যোগাযোগ,
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক. আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল:tauhidul@ti-bangladesh.org






