আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে এক কৃষকে কুপিয়ে হত্যা 

( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে সজল নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় আরও ২ কৃষক আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া এলাকায় এঘটনা ঘটনা। নিহত সজল মিয়া (৪৫) তেলিহাটা দক্ষিণপাড়া এলাকার মহির উদ্দিন খোকার ছেলে। আহতরা হলেন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও রুবেল (৪৫)। তারা দুইজন বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা আশংকাজনক। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল। পুলিশ জানায়,  সকালে তেলিহাটা গ্রামে সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় দু পক্ষের মারামারি শুরু হলে ধাড়ালো অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন। আর ধারালো অস্ত্রের আঘাতে সোহেল ও রুবেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। এঘটনা জানাজানি হলে ক্ষোভে নিহতের স্বজনরা অভিযুক্তদের ঘর বাড়ি ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়।ওসি আরো জানান,  নিহত সজলের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।