আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায়  স্বেচ্ছাশ্রমে উদ্যোগে রাস্তা তৈরি নির্মাণ

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁদবাড়ীয়া গ্রামে দীর্ঘদিন যাবত একটি প্রয়োজনীয় রাস্তার দাবি করে আসছিল স্থানীয় জনগণ। কিন্তু দীর্ঘ ১৭ বছরেও বিষয়টি আমলে না নেয়ায় ও জনগুরুত্ব বিবেচনা না করায় অবশেষে নিরুপায় হয়ে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে তৈরি করেছে ঐ রাস্তা। স্থানীয়রা জানান, চাঁদবাড়িয়া গ্রাম থেকে মাঠের মধ্য দিয়ে জমির আইলের মতো ছোট্ট সরু এই রাস্তাটি দুটি মহাসড়কের সাথে সংযুক্ত । তাই এটি পুর্ণ রাস্তায় রুপান্তর করার দাবী ছিল দীর্ঘদিনের। এজন্য প্রয়োজনীয় জমিও দিতে রাজী ছিল স্থানীয়রা। কিন্তু জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি কোন জনপ্রতিনিধি আমলে নেয়নি। এতে করে এ গ্রামের মানুষদের কৃষিপণ্য ও মালামাল পরিবহনে অসহনীয় দুর্ভোগ পোহাতে হতো। তাই নিরুপায় হয়ে নিজেরাই রাস্তাটি নির্মাণ করতে বাধ্য হয়েছে। এলাকাবাসী জানান  ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে বগুড়া- খুলনা মহাসড়ক সংযোগ রাস্তার সাথে এই সংযোগ রাস্তাটি নির্মাণ হওয়ায় তাদের কৃষিপণ্য বাজারজাত করণে অনেক সুবিধা হবে এবং কোন দুর্ভোগ পোহাতে হবে না। প্রায় আধা কিলোমিটার এই রাস্তাটি নির্মাণের ফলে যেকোন স্থানে যাতায়াতে সুবিধা হবে। গ্রামের ৩ শতাধিক স্বেচ্ছাসেবক এ কাজে অংশ নেয়। ঐ গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ফসলি জমি থেকে সবজি নিয়ে বৃষ্টি বর্ষায় কাঁদা পানি মধ্যদিয়ে বাজারে যেতে ভীষণ অসুবিধা হতো। দীর্ঘদিন পর এ অবস্থা থেকে পরিত্রাণ হলো। তবে রাস্তাটি পাকা হলে আরও সুবিধা হবে। এবিষয়ে উপজেলা প্রকৌশল কর্মকর্তা ফারুক হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছেন। আর রাস্তার কাজ একধাপ এগিয়ে থাকায় পাকা করণের জন্য প্রকল্প আকারে দিলে ভবিষ্যতে তা পাকা করণ সহজ হবে। এছাড়াও তিনি গ্রামবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানান।###