আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। সোমবার (৯ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলে আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি(সনাক), টিআইবি শ্রীমঙ্গলের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।

‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’  শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন।
দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালাউদ্দিন বিশ^াস, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রকের সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ তালুকদার,সহসভাপতি এ,এন,এম ওয়াহিদুজ্জামান, সনাকের সহসভাপতি গীতা গোস্বামী, সাংবাদিক শামীম আক্তার হোসেন, মো: সাইফুল ইসলাম, শিক্ষক মো: আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধুরী, এনজিও প্রতিনিধি তামান্ন আহমেদ ও টিআইবি এরিয়া কোÑঅডিনেটর মো: আবু বক্কর প্রমুখ। অনুষ্ঠানে সরকার-িবেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সনাকের ইয়েস,এসিজি, সনাক ও দুপ্রকের সদস্যসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন: