আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া কারাগারে একজনের মৃত্যু 

( বগুড়া) প্রতিনিধি: বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ( আইসিইউ) মারা যান। মারা যাওয়া আওয়ামী লীগ নেতার নাম আব্দুল মতিন মিঠু(৬৫)। তিনি গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। এছাড়াও তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ। উল্লেখ্য যে,  কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু,   বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ মারা যান। জেলার সৈয়দ শাহ শরীফ জানান গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আসেন আব্দুল মতিন মিঠু। রবিবার দিবাগত রাত তিনটা ৩৫ মিনিটে তিনি বুকে ব্যথা অনুভব করেন৷ পরে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত শজিমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয়৷ সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকেরা। পরে সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। তিনি আরও জানান আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।