আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ত্যাগী নেতারা যেন মূল্যায়ন পায় এটা নিশ্চিত করতে হবে- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান

সালেহ আহমদ (স’লিপক):

আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান, বহির্বিশ্বে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে অন্যতম অগ্রণী ভূমিকা পালনকারী যুক্তরাজ্য বিএনপির সফল প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান বলেন, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী যারা রাস্তায় থেকে জেল জুলুমের শিকার হয়ে এখনও কষ্টে আছে, তারা যেন মূল্যায়ন পায়।

তিনি বলেন, আজ জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে প্রতিটি উপজেলার নেতাকর্মীরা কাঁধে কাঁধে মিলিয়ে একসাথে কাজ করতে দেখে আমি ও জেলার মানুষ মুগ্ধ। ধন্যবাদ জানাই আহ্বায়ক কমিটির সকল সদস্যদের পাশাপাশি নেতা কর্মীদের। তারুণ্যের অহংকার আগামী দিনের দেশ গড়ার কারিগর তারেক রহমানের জাতীয়তাবাদী দল বিএনপিতে কোন বেয়াদবের স্থান নেই। আমি কোন বেয়াদব পছন্দ করিনা।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দশকাউনিয়া প্রাইমারি স্কুলের দক্ষিণপাশে বাগান বাড়িতে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, মোয়াজ্জেম হোসেন মাতুক, ভিপি মিজানুর রহমান মিজান, কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমদ চৌধুরী।

এসময় যুক্তরাজ্য বিএনপির নেতা সেলিম আহমদ, জেলা বিএনপির মারুফ আহমদ, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান প্রমুখ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও গণমাধ্যমকর্মী সহ সকল সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।